![]() ইন্দুরকানীতে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা
২২ November ২০২৪ Friday ৪:৩০:০০ PM
ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের ইন্দুরকানীতে সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী উপজেলার খোলপটুয়া গ্রামের হিঙ্গুল আকনের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ছেলেদের অত্যাচারে অতিষ্ট হয়ে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার মেয়ে খাদিজা বেগম ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত হিলাল উদ্দিন জানান, ‘শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

