" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে বিপুলপরিমাণ গাঁজাসহ এক যুবক আটক


আমাদেরবরিশাল.কম

২৪ November ২০২৪ Sunday ১০:৪৫:৫৬ PM

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের ব‌ড়‌ইয়া ইউনিয়নে বিপুলপরিমাণ গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার নিজামিয়া গ্ৰাম থেকে তাকে আটক করা হয়। আটক কৃত যুবক বড়ইয়া (কলাকোপা) গ্রামের মোঃ মন্টু হাওলাদারের ছেলে জাহিদ হোসেন (২৮)। উল্লেখ থাকে যে, ২৩ নভেম্বর- ২০২৪ ইং সকাল ০৯ ঘটিকার দিকে নিজামিয়া গ্রামের মালিবাড়ী নামক স্থানে স্থানীয় লোকজন জাহিদকে বস্তাবর্তী গাজাসহ আটক করে রাজাপুর থানায় খবর দেন। উক্ত খবরে এস আই হেলাল ঘটনা স্থলে গিয়ে জাহিদকে গাজাসহ আটক করে এবং তাকে জিজ্ঞেসাবাদ শেষে ২৪ নভেম্বর সকালে ঝালকাঠি আদালতে পাঠান। এবিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, গাজাসহ আটক জাহিদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।