![]() ঝালকাঠিতে পুলিশে চাকরি পেলেন ২০ তরুণ-তরুণী
২৫ November ২০২৪ Monday ৪:৩৬:৫৭ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে ঝালকাঠিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন। রোববার (২৪ নভেম্বর) রাতে জেলা পুলিশ লাইনে নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে এসব তরুণ-তরুণী। এ বিষয়ে কথা হয় চাকরি পাওয়া কয়েকজনের সঙ্গে। তারা বলেন, জীবনে প্রথমবার চাকরির আবেদন করে আজ নিজেদের মেধা ও যোগ্যতায় চাকরি পাওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশ সুপারকে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ চাকরি পেলেন ২০ জন তরুণ-তরুণী। যারা আজ নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি। তিনি আরও জানান, আশা করছি যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন। তাদের জন্য রইলো অনেক শুভকামনা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

