![]() রিমান্ড শেষে কারাগারে মঈন আব্দুল্লাহ
২৮ November ২০২৪ Thursday ২:২০:৩৮ PM
নগর প্রতিনিধি: ![]() পৃথক দুই মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহর দু-দিন করে চার দিনের রিমান্ড শেষে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক নূরুল আমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২৪ নভেম্বর মঈন আব্দুল্লাহকে বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বিএনপিপন্থী আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, মঈন আব্দুল্লাহর চার দিনের রিমান্ড শেষে আদারতে হাজির করা হয়েছিল। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের আগে নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। উক্ত দুটি মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়। 21 বার নিউজটি শেয়ার হয়েছে সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

