" />
AmaderBarisal.com Logo

কাঠালিয়ায় তারেক রহমানের রাষ্ট্র সংস্কার করন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা


আমাদেরবরিশাল.কম

৩০ November ২০২৪ Saturday ২:০১:১২ PM

কাঁঠালিয়া (ঝালকাঠি)প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি উদ্যোগে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার করন উপলক্ষে ৩১ দফার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় কেবিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।

ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপিত মো. ইউনুচ আলী হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নাছিম আকন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ জয়নাল আবেদিন, উপজেলা ছাত্র দলের সভাপতি  রাকিবুল ইসলাম তুষারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।