![]() কীর্তনখোলায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১, নিখোঁজ ৪
৫ December ২০২৪ Thursday ৭:০৩:৩১ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কীর্তনখোলা-কালাবদর নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তি বরগুনা সদরের বাসিন্দা ভোলার দৌলতখান থানার পুলিশ কনস্টেবল। বরিশাল নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বরিশালটাইমসকে বলেন, বিকেলে একটি স্পিডবোট যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে একটি যন্ত্র চালিত নৌযানের সঙ্গে সংঘর্ষ ঘটলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

