" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জ উপজেলার নবাগত ইউএনও সাথে কৃষকদলের সৌজন্য সাক্ষাৎ


আমাদেরবরিশাল.কম

৫ December ২০২৪ Thursday ৭:২৮:৩৮ PM

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদ সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাবুগঞ্জ উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিক ভাবে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সংক্ষিপ্ত পরিচিত সভা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন আমি মানুষের জন্য কাজ করতে এসেছি আপনাদের সহযোগীতা নিয়ে সুন্দর ভাবে কাজ করতে চাই সে ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগীতা করবেন। এসময় কৃষকদলের নেতৃবৃন্দ বাবুগঞ্জ উপজেলার বেশ কিছু অনিয়মের কথা তুলে ধরেন সেই সাথে উপজেলা প্রশাসনকে সকল প্রকার ভাল কাজের সহায়তা করার প্রতিশ্রæতি প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আল আমিন হোসেন কিশোর, সহসভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি,মিরাজ সরদার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সুমন জমাদ্দার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মিরাজ শরিফ , প্রচার সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সদস্য দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের আহŸায়ক গিয়াস উদ্দিন, সদস্য সচিব আবুবকর সিদ্দিক, কেদারপুর ইউনিয়নের আহŸায়ক লুৎফর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান, দেহেরগতি ইউনিয়নের আহŸায়ক আবু সাইদ খান, সদস্য সচিব নাসির আহমেদ সাগর, চাঁদপাশা ইউনিয়নের আহŸায়ক জাহাঙ্গীর হোসেন ঘড়ামি, সদস্য সচিব সাজ্জাদ হোসেন,সিনিয়র যুগ্ম আহŸায়ক মোঃ মোস্তফা, রহমতপুর ইউনিয়নের আহব্বায়ক, নজরুল কাজী, মাধবপাশা ইউনিয়নের সভাপতি মোঃ জাকির তালুকদার, মনিরুজ্জামান লিটন, রুবেল, শাহিন আলম, আবুল কালাম আজাদ সহ উপজেলা কৃষক দল নেতৃবৃন্দ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।