![]() গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বাবুগঞ্জে স্মরণ সভা
৫ December ২০২৪ Thursday ৭:৪৫:২৫ PM
![]() আল-আমিন,বাবুগঞ্জ\ ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বরিশালের বাবুগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনে শহীদদের স্বজন এবং আহত ব্যাক্তি ও তাদের পরিবারের স্বজনদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং শিশু বিষয় কর্মকর্তা ইসমাইল এর স লনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার, ইসলামী আন্দোলনের মাওলানা শেখ মোঃ মাহবুব হোসেন, গণঅধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলার আহŸায়ক রানা আহম্মেদ,কৃষি কলেজের সমন্বয়ক তানভীর ইসলাম,উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল রহিম প্রমূখ। এসময় বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে বাবুগঞ্জ উপজেলায় মোট ৩জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ২০ জন। শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন দল আর্থিকভাবে সহায়তা করেছেন। সরকারিভাবে সহায়তা করা হবে। বাবুগঞ্জ শহীদদের স্মৃতি ধরে রাখতে শহীদদের ছবিসহ পূর্নাঙ্গ পরিচয়ের ফলকনামা উপজেলার বিভিন্ন যায়গায় তৈরী করে রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ তার বক্তব্যে উপজেলা প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্বজন, আহত ব্যাক্তি ও সকলের পরিবারের পাশে থাকার কথা জানান। নতুন উপজেলা গড়তে সকলের সহযোগীতা কামনা করেন। বক্তব্য শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে নিহত ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানবৃন্দ, ছাত্র সমন্বয়কবৃন্দ,শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্বিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রস্তুমিূলক সভা করা হয় সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

