" />
AmaderBarisal.com Logo

বাউফলে ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় কলেজ ক্যাম্পাসে ঢুকে ২ শিক্ষার্থীকে ছুরিকাঘাত


আমাদেরবরিশাল.কম

১৬ December ২০২৪ Monday ৫:৩৮:১০ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় কলেজ ক্যাম্পাসে ঢুকে মো. জহিরুল ইসলাম (১৮) ও মো. সাব্বির হোসেন (১৮) নামে শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করেছে দুই বহিরাগত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কলেজের ছাত্রীদেরকে উত্যক্ত করে আসছিল তাবজিল হোসেন (২০) ও হানিফ মিয়া (২০) নামে দুই বহিরাগত। এতে বাঁধা দেয় ওই কলেজের দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী জহিরুল ও সাব্বির। এ নিয়ে গত রোববার কলেজ সড়কে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে কলেজে মহান বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালীন সময় কলেজ মাঠে তাবজিল ও হানিফসহ ১০ থেকে ১২ জনের একটি দল কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা কলেজ শিক্ষার্থী জহিরুল ও সাব্বিরের ওপর অতির্কিতভাবে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলার বিষয়ে অভিযুক্ত তাবজিল ও হানিফের কোন বক্তব্য পাওয়া যায়নি।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বলেন, বিষয়টি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) প্রতীক কুমার কুন্ডু মহোদয়কে জানিয়েছি। এ ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, হামলার কথা শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।