" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে ৭৭৬পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক


আমাদেরবরিশাল.কম

১৬ December ২০২৪ Monday ৯:৪৭:১৫ PM

রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ৭৭৬পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) রাত পৌণে ১২টার দিকে উপজেলার পিংড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক লিটন মল্লিক (৫১) ও তার স্ত্রী বেগম (৩৬) ঝালকাঠির পশ্চিম ঝালকাঠি ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের নির্দেশক্রমে ডিবি ওসি (নিরস্ত্র) মোঃ সেলিম উদ্দিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। রোববার রাত পৌণে ১২টার দিকে উপজেলার পিংড়ি বাসস্ট্যান্ড এলাকার কবির মীরের দোকানের সামনে থেকে ৭৭৬ পিস ইয়াবাসহ লিটন-মোর্শেদা দম্পতিকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি ওসি সেলিম উদ্দিন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।