![]() ১৪ দিনের ছুটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়
১৮ December ২০২৪ Wednesday ৭:১০:২৫ PM
ক্যাম্পাস প্রতিনিধি: ![]() শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষ্যে রোববার (২২ ডিসেম্বর) থেকে ২ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। শুক্রবার ও শনিবারের ছুটিসহ এ ছুটি হবে ১৪ দিনের। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ছুটির তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষ্যে আগামী ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সকল প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। তবে, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেবাসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

