" />
AmaderBarisal.com Logo

নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবক আটক


আমাদেরবরিশাল.কম

২৩ December ২০২৪ Monday ২:৪১:২৪ PM

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিথলিয়া এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।  

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে রোহিঙ্গা মনির আলম (৪০) ও একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।  

নাজিরপুর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, তারা কী উদ্দেশে এসেছেন এবং কারা এনেছেন সে বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।