Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৩:১০ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে এডিবি থেকে পাওয়া ১৮ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
২৯ December ২০২৪ Sunday ৭:০৭:১৭ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে এডিবি থেকে পাওয়া ১৮ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বিধি বহির্ভূতভাবে কর্মকাণ্ডের অভিযোগ এনে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা।

তাদের অভিযোগ- ২০২৩-২০২৪ অর্থবছরে এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক) থেকে বরাদ্দ পাওয়া প্রায় ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। এছাড়া তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। এদিকে, ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে আসেন না তিনি।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে ইন্দুরকানী প্রেসক্লাবে পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও নাজমুল হাসান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ইউনিয়ন পরিষদ আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমতো পরিষদের সব কার্যক্রম পরিচালনা করে আসছেন। কোনো সদস্য এর প্রতিবাদ করলে, তার সঙ্গে খারাপ ও অশালীন আচরণ করেন শাহিন হাওলাদার।

এছাড়া চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ থেকে চাল ও পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগ আনেন তারা। পাশাপাশি পরিষদের সদস্যদের ভাতা প্রদান না করার অভিযোগও করেন চেয়ারম্যানের বিরুদ্ধে। এছাড়াও টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প এবং ভিজিডি ও ভিজিএফ এর কার্ড নিজের ইচ্ছেমতো বরাদ্দ দেন এবং সেখান থেকে অর্থ আত্মসাৎ করেন শাহীন।

লিখিত বক্তব্যে ইউপি সদস্যরা আরো অভিযোগ করেন, ২০২৩-২০২৪ অর্থবছরে এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক) থেকে বরাদ্দ পাওয়া প্রায় ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। এছাড়াও সরকারের গৃহনির্মাণ প্রকল্প থেকে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এছাড়াও উপজেলা কৃষি অফিস থেকে ওই ইউনিয়নের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার, ধান ও ডালসহ অন্যান্য কৃষি উপকরণ নিজের পছন্দের লোকদের মাঝে বিতরণ শাহিন। তিনি বর্তমানে একটি নাশকতা মামলার আসামি হওয়ায় ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে আসেন না। এতে করে ওই ইউনিয়ন পরিষদের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই এ বিষয়গুলো তদন্ত করে অভিযুক্ত শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

পরিষদের সাত সদস্যের সম্মতিতে তিনজন ইউপি সদস্য উপস্থিত থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com