" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুন্যের উৎসব উদযাপিত


আমাদেরবরিশাল.কম

৩০ December ২০২৪ Monday ৪:২০:১০ PM

ঝালকাঠি প্রতিনিধি:

Screenshot

ঝালকাঠিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুন্যের উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসক আশরাফুর রহমানের নেতৃত্বে জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র প্রতিনিধিরা এতে অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অন্যানের মধ্যে বক্তব্য জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গোপাল, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার, ছাত্র প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ। জেলা প্রশাসন এর আয়োজন করে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।