" />
AmaderBarisal.com Logo

চোখের জলে যুব দিবস পালন


আমাদেরবরিশাল.কম

১ November ২০১২ Thursday ৮:৩৬:৫২ PM

বামনা : বরগুনার বামনায় চোখের জলে পালিত হলে জাতীয় যুব দিবস। ন্যাশনাল সার্ভিস নামে একটি পাইলট প্রকল্পের মেয়াদ শেষ হলে বেকার হয়ে পরে প্রায় এক হাজার বেকার যুব ও যুব মহিলা। আজ তারা বেকার। তাদের চোখের জলের সাথে বৃহস্পতিবার সকালে বামনা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলেক্ষে শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদে এসে শেষ হলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে  ইউটিডিসি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুতার্যা আহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমীর চন্দ্র শীল প্রমুখ। এসময় বেকার হওয়া কান্না জনিত কন্ঠে কর্মসংস্থানের দাবী জানান। বক্তারা তাদের সন্তনা দিয়ে বলেন সরকার যদি তাদের জন্য নতুন কোন নীতিমালা গ্রহণ করেন তা হলে তাদেরকে পুণরায় কর্মসংস্থানের আওতায় আনা হবে।

প্রকল্পের যুবকরা জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ি সরকার ঘরে ঘরে চাকুরী দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে বাংলাদেশের  মঙ্গা কবলিত এলাকা কুড়িগ্রাম ও সিডর দুর্গত এলাকা  বরগুনায় একটি প্রকল্প চালু করা হয়।

তারা আরো জানায়, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ন্যাশনাল সার্ভিসের মধ্য দিয়েই একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সে মিথ্যা স্বপ্নের জন্য লেখাপড়ার পাঠ শেষ না করেই অনেকে ন্যাশনাল সার্ভিসের চাকুরিতে যোগ দিয়েছিল। কিন্তু চাকুরির মেয়াদের শেষ হওয়ায় সরকারের পক্ষ থেকে কোন আশার আলো না দেখতে পেয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।