" />
AmaderBarisal.com Logo

বাউফলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১৬ January ২০২৫ Thursday ১:০১:১৬ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আয়লা গ্রামের কুম্বখালি খাল থেকে বাউফল থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কুম্বখালি খালে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। লাশটির গায়ে কোন পোশাক ছিলনা, পড়নে ছিল জিন্স প্যান্ট। বয়স আনুমানিক ৫০ বছর। ধারনা করা হচ্ছে লাশটির বয়স কমপক্ষে ৪ থেকে ৫ দিন হবে।
ঘটনার সত্যতা স্বিকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য চলতি মাসের ১৪ তারিখ তেঁতুলিয়া নদীর উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া পয়েন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে কালাইয়া বন্দর নৌ পুলিশ। পড়ে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির নাম শ্যামল দাস। তার বাড়ি বরিশালের কাউনিয়ায়। পড়ে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।