" />
AmaderBarisal.com Logo

বাউফলে বিধবা নারীর লাশ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

২৮ January ২০২৫ Tuesday ৫:৫৬:৫৯ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাউফলে পিয়ারা বেগম(৫৫) নামের এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা গ্রামের নিজ বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের মাতুব্বর বাড়ির মৃত হাসেম মাতুব্বরের মেয়ে পিয়ারা বেগম। কয়েকবছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে বাবার বাড়িতে একাই থাকেন তিনি। তার ২ ছেলে ও ১ মেয়ে সবাই পরিবার নিয়ে পৃথক স্থানে বসবাস করেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাকে ডাক দিয়ে সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁকা দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় পিয়ারা বেগমের লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, পিয়ারা বেগমের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।