" />
AmaderBarisal.com Logo

রাতের আধারে শেখ হাসিনাতে আস্থা পোস্টার, ছাত্রলীগ কর্মী আটক


আমাদেরবরিশাল.কম

৩১ January ২০২৫ Friday ৫:৫১:১০ PM

পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ ও দলীয় প্রধানের প্রতি আস্থাসূচক পোষ্টার লাগিয়েছে কে বা কারা। রাতের আধারে লাগানো পোষ্টার স্থানীয়রা তুলে নিয়ে আগুন লাগিয়ে পুড়ে ফেলেছে। ঘটনাটি পাথরঘাটার টেংরা নামক স্থানে। পুলিশ এ ঘটনায় ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। 

চার রঙ্গা পোষ্টারে লেখা শেখ ‘হাসিনাতেই আস্থা, বিজয় আসবেই, আমরা একাত্তর। প্রচারে পাথরঘাটাবাসী। পোষ্টারগুলো বেশ মোটা ও গ্লোসি পেপারে মুদ্রিত। পাথরঘাটার দু একটি জায়গায় গভীর রাতে এগুলো লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পোষ্টারে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠেনের নাম নেই। 

এ  ব্যপারে পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, পোস্টার লাগানো খবর পেয়ে পাথরঘাটা থেকে ১৫ কিলোমিটার দূরে টেংরা গ্রামে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। পরে এলাকাবাসী পাথরঘাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলে ছাত্রলীগ কর্মী ইমরান মোল্লার নাম সন্দেহ প্রকাশ করলে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে। ইমরান মোল্লার নামে আগেও পাথরঘাটা থানা মামলা রয়েছে। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।