" />
AmaderBarisal.com Logo

বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১৮ February ২০২৫ Tuesday ৪:৪১:২৭ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাউফল উপজেলায় মো. আলাউদ্দিন নামে (২৪) এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নিজবটকাজল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আলাউদ্দিন ওই গ্রামের জুলহাস হাওলাদারের ছেলে।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক জানান, গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।