![]() নাজিরপুরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
২৪ February ২০২৫ Monday ৭:০০:২২ PM
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরে নাজিরপুরে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় মো. নুরুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার পাতিলাখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার নুরুল ইসলাম উপজেলার পাতিলাখালী গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে এবং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী। পুলিশ সূত্রে জানা যায়, নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের নেতৃত্ব পুলিশের একটি দল গভীর রাতে সদর ইউনিয়নের পাতিলাখালি গ্রামে আসামির বাড়িতে অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ইউপি সদস্য নুরুল ইসলাম বিস্ফোরক মামলার এজারভুক্ত আসামি। গত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

