![]() অবিলম্বে থ্রী হুইলার নীতিমালা চুড়ান্ত করা, নতুন লাইসেন্স প্রদান ও বিগত দিনের টোকেন নবায়ন না করে প্রকৃত চালকদের টোকেন প্রদানের দাবীতে বিক্ষোভ সমাবেশ
২৭ February ২০২৫ Thursday ১:৫৬:৪৪ PM
নগর প্রতিনিধি: ![]() অবিলম্বে থ্রী হুইলার ২০২৪ সালের নীতিমালা চুড়ান্ত করে লাইসেন্স প্রদান ও বরিশাল সিটি কর্পোরেশন বিগত স্বৈরাচারের আমলে দুর্নীতি দলবাজির মাধ্যমে প্রদত্ত টোকেনের নবায়ন বন্ধ করে প্রকৃত চালকদের নম্বরপ্লেট দেয়ার দাবিতে বরিশালে সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। আজ ২৭ শে ফেব্রুয়ারী সকাল ১১ টায় রিক্সা- ব্যাটারি রিকশা ইজিবাইক সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রিক্সা- ব্যাটারি রিকশা ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা মনীষা চক্রবর্তী, বরিশাল রিকশা ভ্যান শ্রমিক চালক ইউনিয়ন (২৩২৪) এর সাংগঠনিক সম্পাদক শহিদ শেখ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (২৩২৪) এর দপ্তর সম্পাদক আঃ রাজ্জাক, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ২৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ইজিবাইক সংগ্রাম পরিষদ দপদপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন, ইজিবাইক মোড় জেলখানার মোড় স্ট্যান্ডের সভাপতি আঃ মন্নান প্রমুখ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

