![]() রাঙ্গাবালী মৎস্য বিভাগের অভিযান অবৈধ জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস
২৭ February ২০২৫ Thursday ৭:২০:১২ PM
রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর রাঙ্গাবালীর নদ ও সাগর মোহনা থেকে ১২ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন। তিনি জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের চতুর্থ ধাপের ষষ্ঠ দিনে উপজেলার বুড়াগৌরঙ্গ নদী, সোনার চর, কলাগাছিয়া ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান পরিচালনা করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১২ লক্ষ টাকার বেহুন্দি, চরঘেরা ও চায়না দুয়ারি নামক অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

