" />
AmaderBarisal.com Logo

কাঠালিয়ায় জমি বিরোধের জেরে একই পরিবারের ৫ সদস্যকে মারধর


আমাদেরবরিশাল.কম

১ March ২০২৫ Saturday ১১:৫৪:১১ AM

কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৫ সদস্যকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে ।

শুক্রবার সকাল ৮ টায় বাড়ির পিছনে নিজ জমিতে এই ঘটনা ঘটে । আহতরা হলেন ওই থানার ৬ নং আওরাবুনিয়া ইউনিয়নের ছোট্ট কৈখালী গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল আউয়াল, ভাই নুরুল ইসলাম , স্ত্রী সখি বেগম , বড় ভাই সোহরাব হোসেন , ভাইয়ের স্ত্রী আসমা বেগম। বর্তমানে আউয়াল ও নুরুল ইসলাম মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা এছাহাক আলী হাওলাদারের ছেলে আবু বক্কর গং দের সাথে দীর্ঘদিন যাবত ২৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল । ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে । বৃহস্পতিবার গভীর রাতে আবু বক্কর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতের আধারে ওই জমিতে জোরপূর্বক ভাবে মাটি কেটে ভোগ দখলের চেষ্টা করে । সকালে ভুক্তভোগীরা প্রতিবাদ করলে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবু বক্কর, আলিম, আব্দুর রহিম, নুরুল ইসলাম, রকিবুল ইসলাম, রেকছোনা, তাজ নেহার, আবু তাহের, আবু হানিফ, জাহিদ, জয়নব সহ অজ্ঞাত ৮/৯ সন্ত্রাসীরা পিটিয়ে রক্তাক্ত জখম করে । পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। প্রশাসন ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।