![]() ঝালকাঠির কাঠালিয়ায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ইফতার সামগ্রী বিতরণ
১ March ২০২৫ Saturday ৪:৫০:২৩ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ ![]() জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুথানে নিহত ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় শহীদ দুই পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। আজ শনিবার সকালে কাঠালিয়া উপজেলার নির্বাহী অফিসার জহিরুল ইসলাম দুই শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রী বিতরণের সময় জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকায় নিহত শহীদ রাকিব হোসেন ও সুজনের পরিবারের খোজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, পবিত্র মাজে রমজান মাসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের যাতে কষ্ট না হয়, সে বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপহার সামগ্রী দেয়া হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

