![]() বরিশালে আগুনে পুড়েছে তিন দোকান
২ March ২০২৫ Sunday ১:০২:০৪ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল মহানগরে পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে তিনটি দোকান। শনিবার (০১ মার্চ) বিকেলে নগরের সিএন্ডবি রোডে টায়ারের দোকানে ও ভোরে কাশিপুরের জোড়াপুকুর পাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিস জানিয়েছে, কাশিপুরে ভোরে মো. খোকন ও রবিন পালের দোকান দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দুই দোকানির সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। একই দিন বিকেলে সিএন্ডবি রোডের আল কারীম অটোমোবাইল সার্ভিসের টায়ারের দোকানে শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড হয়। সদর ও দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানটির ক্ষয়ক্ষতির প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

