Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ১:৩১ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে টাকার জন্য স্ত্রী-সন্তানকে বের করে দিলেন স্বামী
৩ March ২০২৫ Monday ৬:৪৫:১৬ PM
Print this E-mail this

ঝালকাঠিতে টাকার জন্য স্ত্রী-সন্তানকে বের করে দিলেন স্বামী


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে স্ত্রী ও দুই সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহীন হাওলাদার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠির মুনসুর আলীর ছেলে। ভুক্তভোগী রাবিয়া আক্তার সুমি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের সুলতান হোসেন মুন্সির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ বছর আগে শাহীন হাওলাদারে সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সুমির। বিয়ের এক বছর পর থেকেই যৌতুক দাবিসহ খুঁটিনাটি বিষয়ে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করত শাহিন। বিদেশে যাবার জন্য স্ত্রীর কাছে তিন লাখ টাকা দাবি করে শাহীন। টাকা না পেয়ে স্ত্রী, সন্তানকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেন তিনি।

অভিযোগ করে রাবিয়া আক্তার সুমী বলেন, একজন স্বামীর কর্তব্য তার স্ত্রী-সন্তানকে ভালো রাখা। তাদের পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করা। তবে তিনি এগুলো না করে বাইরে-বাইরে থাকেন।

আমার দুই ছেলের ভরণপোষণ ও পড়ালেখার খরচ দেয় না। সবসময় খারাপ ব্যবহার করে। আমি আমার সন্তানদের নিয়ে স্বামীর সংসারে থাকতে চাই।স্থানীয় ইউপি সদস্য মো. তসলিম হোসেন বলেন, এর আগেও শাহীন তার স্ত্রীকে নির্যাতন করেছে।

আমরা সালিশি করে মীমাংসা করে দিয়েছি। এরপরও স্ত্রী ও সন্তানদের নির্যাতন করছেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত শাহীন হাওলাদার বলেন, সুমিকে ডিভোর্স দেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলতে চাই না। যা বলার আদালতে বলব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com