" />
AmaderBarisal.com Logo

উজিরপুর উপজেলা কৃষকদলের সম্পাদক বহিষ্কার


আমাদেরবরিশাল.কম

৩ March ২০২৫ Monday ৮:৪১:৫৭ PM

উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদলের বরিশাল দক্ষিণ জেলার উজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক স্বপন মল্লিককে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) জাতীয়তাবাদী কৃষক দলের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কৃষকদল কেন্দ্রীয় সংসদ কৃষকদলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্বপন মল্লিককে বহিস্কার করা হয়েছে।
কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।