Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ৪:০৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে ফের আগুন
৪ March ২০২৫ Tuesday ১:০৬:১১ PM
Print this E-mail this

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে ফের আগুন


নগর প্রতিনিধি:

বরিশালে যুবদল নেতা হত্যায় প্রধান অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে ফের আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। 

সোমবার (৩ মার্চ) রাতে নগরের ৩ নম্বর ওয়ার্ড কাউনিয়া হাউজিং এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন হাওলাদারের বাড়িতে দ্বিতীয় দফায় আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন। 

এর আগে রোববার (২ মার্চ) রাতে কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নগরের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া কুপিয়ে জখম করা হয় ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গাজীকে। এ ঘটনার পর ওই রাতেই প্রথম দফায় প্রধান অভিযুক্ত ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা।  

বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, সোমবার রাত ৯টা ১৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। 

এদিকে যুবদলের নেতা মো. সুরুজ গাজীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। 

সোমবার বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় সুরুজের ভাই শাহীন গাজী মামলা করেছেন। মামলায় নগরীর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারসহ নামধারী সাতজন ও অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।  

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এক পক্ষ আরেক পক্ষের দুজনকে কুপিয়েছে। এদের মধ্যে এক যুবদল নেতা নিহত হয়েছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রিয়াজ হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগুন দেওয়াও একটি অপরাধ। অভিযোগ পেলে এটিও আইনের আওতায় নিয়ে আসা হবে।  

উল্লেখ্য, সোমবার বিকেলে জানাজা শেষে সুরুজকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com