![]() বরিশালে যুবদল নেতা হত্যা মামলায় মা-ছেলে গ্রেপ্তার
৫ March ২০২৫ Wednesday ১১:১৮:১০ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল নগরীতে যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলায় মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৫ মার্চ) বিকেলে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মহানগর ডিবি পুলিশ পরিদর্শক সগির হোসেন জানান। গ্রেপ্তাররা হলেন-নগরীর ৩ নম্বর ওয়ার্ড গাউয়ারসার এলাকার মজিবুর রহমানের স্ত্রী কনা বেগম (৩৫) ও তার ছেলে অনিক হাওলাদার (১৬)। পরিদর্শক সগির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। উভয়ে মামলার এজাহারনামীয় ৬ ও ৭ নম্বর আসামি। দুইজনকে মহানগর পুলিশের কাউনিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজী ও নয়ন গাজীকে কুপিয়ে জখম করে স্বেচ্ছাসেবক দলের একই ওয়ার্ডের আহ্বায়ক শাহিন সরদারের নেতৃত্বে প্রতিপক্ষ। গুরুতর জখম সুরুজ গাজীর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় তার ভাই শাহিন গাজী বাদী হয়ে নামধারী ৭ জন ও অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করে কাউনিয়া থানায় মামলা করে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

