" />
AmaderBarisal.com Logo

বাউফলে মুদি দোকানের গুদাম থেকে টিসিবির পণ্য জব্দ


আমাদেরবরিশাল.কম

৭ March ২০২৫ Friday ২:০৩:৩১ PM

নিজস্ব প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে সুবিধাভোগীদের কাছে ন্যায্য বিক্রি না করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির জন্য একটি  গুদাম রাখা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)   বিপুল পরিমাণের পণ্য জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বাজার রোডের মা কালী ভাণ্ডারের গুদামে অভিযান চালিয়ে টিসিবির পণ্য জব্দ  করে উপজেলা প্রশাসন।  

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পৌর শহরের বাজার রোডে মা কালী ভাণ্ডারে টিসিবির পণ্য বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে টিসিবির মোড়কে  ১২৮ কেজি মুসুরী ডাল, ১৩০ সয়াবিন তেল, ১০০ কেজি ছোলা ও ৫০কেজি চিনি জব্দ করা হয়।  টিসিবি পণ্য গুদামে রাখার দায়ে মা কালী ভাণ্ডারের পরিচালক বাসুদেব সাহাকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। 

টিসিবি পণ্য গুদামে রাখার বিষয়ে জানতে চাইলে  কালী ভাণ্ডারের পরিচালক বাসুদেব বলেন, অপরিচিত একজন টিসিবি পণ্য গুলো রেখে গেছেন। যাকে তিনি চিনেন না। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন,  সুবিধাভোগীদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি না করে অধিক লাভে বিক্রির জন্য গুদামে রাখা হয়েছিল। যা আমরা জব্দ করেছি। অবৈধভাবে এসব পণ্য রাখার দায়ে মোবাইল কোটের মাধ্যমে মা কালী ভাণ্ডারকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।