![]() ভোলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩
৮ March ২০২৫ Saturday ৩:০৫:৩২ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলায় পেশাগত দায়িত্বপালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সদস্যরা। শুক্রবার (৮ মার্চ) দিনগত রাতে ভোলা সদরের চরনোয়াবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. কালিমুল্লাহ, মো. হাবিবউল্লাহ খোকন ও মো. শাকিল। জানা গেছে, গত ০৪ মার্চ পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও একটি অনলাইন নিউজপোর্টালের সাংবাদিক বিজয় বাইন আহত হন। এ ঘটনায় ভোলা সদর থানায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে মামলা দিয়েছেন বিজয় বাইন। র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র্যাবের একটি দল আসামিদের অবস্থান শনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে ১ নম্বর আসামি কালিমুল্লাহ, ২ নম্বর আসামি খোকন ও ৪ নম্বর আসামি শাকিলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

