![]() বনশ্রীতে ডাকাতির মামলায় গ্রেপ্তার শ্রমিকদল নেতা সুমন বহিষ্কার
৯ March ২০২৫ Sunday ৬:৫৭:৩৯ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার শ্রমিকদল নেতা সুমন মোল্লাকে (৩০) দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বাউফল উপজেলার ১০ নম্বর কালাইয়া ইউনিয়ন শ্রমিকদলের সহদপ্তর সম্পাদক ছিলেন। রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবুল বাশার শিকদার সংগঠনের প্যাডে এক চিঠির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। এদিকে বাউফল উপজেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম এর আগেও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। বাউফল উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু বলেন, সুমন মোল্লার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই তাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ছাড় নেই। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

