" />
AmaderBarisal.com Logo

বাউফলে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি


আমাদেরবরিশাল.কম

১০ March ২০২৫ Monday ৫:২৩:৪৮ PM

নিজস্ব প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে এনায়েত হোসেন খাঁনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে এনায়েত খানকে অব্যাহতি দেওয়া হয়।
একই চিঠিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় একই কমিটির সিনিয়র যুগ্ম¥ সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন হাওলাদারকে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারিত হয়। যা পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্রির নির্দেশে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন,এর আগেও লুটতরাজের অভিযোগে এনায়েত খানকে লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা শুনেননি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।