![]() বাউফল সাংবাদিকদের সঙ্গে জামায়াতের ইফতার
১০ March ২০২৫ Monday ৫:৫৭:২২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠান করেছে উপজেলা জামায়াত ইসলামী। সোমবার দুপুর একটার দিকে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগড় দক্ষিনের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডা. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আলহজ¦ মাওলানা মো. ইসাহাক, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, অতুল পাল, কামরুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বাউফল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন। অনুষ্ঠান শেষে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত সাংবাদিকদের ঈদ উপহার দেন। এ ছাড়াও তিনি প্রেসক্লাবের ভিতরে একটি পাঠাগার স্থাপন ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ সৌন্দর্য বর্ধনে কাজ করার প্রতিশ্রæতি দেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

