![]() মুলাদীর জয়ন্তী নদী থেকে ৫ ডাকাত আটক
১০ March ২০২৫ Monday ৭:৩৯:৪৫ PM
মুলাদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() ভেকুবোঝাই পন্টুন ডাকাতির চেষ্টাকালে বরিশালের মুলাদীর জয়ন্তী নদী থেকে ৫ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এরমধ্যে একজন বরিশাল নগরে ওয়ার্ড যুবলীগ নেতা রয়েছেন। আটক ডাকাতদের কাছ থেকে একটি ভেকু ও পন্টুন, একটি শর্টগান, একটি চায়নিজ রাইফেল, কাতুর্জ ১৭টি, রাইফেলের গুলি পাঁচটি, রিভলবারের গুলি ১৬টি, ম্যাগাজিন দুইটি, গজারি কাঠের লাঠি তিনটি, একটি হকিস্টিক, রামদা দুইটি ও ছুরি দুইটি উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বরিশালের নাজিরপুর নৌ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম। এর আগে সকালে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের বানীমর্দন এলাকা থেকে ওই ৫ ডাকাতকে আটক করা হয়। মুলাদীর নৌ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ৮ মার্চ বিকেলে অস্ত্রের মুখে জিম্মি করে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলমের ইটভাটা থেকে পন্টুন ও ভেকু ডাকাতি হয়। ওই ভেকু ও পন্টুন জয়ন্তী নদীর মাদারীপুরের কালিকিনি উপজেলার নুর মোহাম্মদ মোল্লার ইটভাটায় এলাকায় নিয়ে রাখে। পরে ডাকাতি করা ভেকু ও পন্টুনসহ দুটি ট্রলারযোগে ২০-২২ ডাকাত বাবুগঞ্জের দিকে পালাচ্ছিল। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করেছে। এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, সকাল নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ওই ৫ ডাকাতকে কিছু অস্ত্রসহ আটক করে। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী গোটা দিন চরকালেখান এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে আরও কিছু অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে ২টি দেশীয় পিস্তল, ম্যাগাজিন, ৩৭ রাউন্ড গুলি ও বেশ কিছু রামদা, চাপাতি, ড্যাগার রয়েছে। এ ঘটনায় পুলিশ ও ভেকু মালিক বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

