![]() বাউফলে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
১২ March ২০২৫ Wednesday ৩:১১:৪২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বাউফল উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাউফল সরকারী কলেজ শাখা। গতকাল বুধবার বেলা ১১টায় মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলনের কলেজ শাখা সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলনের বাউফল উপজেলা শাখা এমদাদুল্লাহ্ আল হাদি প্রমুখ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

