![]() ঝালকাঠিতে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে ইফতার ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত
১৫ March ২০২৫ Saturday ৮:০৫:৩৮ PM
![]() জুনায়েদ মহসীন : জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে ঝালকাঠির রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে শনিবার (১৫ মার্চ) ৮ নং ওয়ার্ডের হাজী সৈয়দ আফছার উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিকেলের পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী সহ এলাকাবাসী আসতে থাকে। ১নং সাতুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং সাতুরিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নূরল হাসান নান্নু। এছাড়া আরো উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শামীম মেম্বার, রাজাপুর উপজেলা যুবদল সদস্য জাকির কাজী, সাতুরিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলামিন খলিফা, রাজাপুর উপজেলা বিএনপির সদস্য মামুন হাওলাদার(বাবু), ১ নং সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো: সজীব, ১ নং সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো : তুহিন, ১ নং সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাহিত্য সম্পাদক সৈয়দ জাকারিয়া তমাল, ৮ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মো: সোহান মাঝি প্রমুখ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

