![]() আমতলীতে ওরস চলাকালে মাজারে হামলা-আগুন
১৭ March ২০২৫ Monday ৩:৪৩:৪৮ PM
আমতলী ((বরগুনা) প্রতিনিধি: ![]() বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায় আমতলীতে একটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বরগুনার আমতলী উপজেলার ইসমাইল শাহ মাজারে রোববার রাতে ওই হামলা চালানো হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম। এ সময় সেখানে বার্ষিক ওরস(ধর্মীয় অনুষ্ঠান) চলছিল। ইউএনও জানান, মাজারে ‘অসামাজিক কার্যকলাপ’ হয়, এমন অভিযোগে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন ‘স্থানীয়রা’। “মাদক সংক্রান্ত অভিযোগ ছিল, রমজানের মধ্যেও গভীর রাত পর্যন্ত গান-বাজনা করা নিয়েও স্থানীয়রা ক্ষুব্ধ ছিলেন। রোববার সেসব নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে,” বলেন মি. আলম। “আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেখি টিনের চাল পুড়তেছে। সব পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করি,” যোগ করেন তিনি। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইউএনও জানান, দুই থেকে তিনজন আহত হওয়ার কথা জেনেছেন তিনি। তবে, মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান বাবুলের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে অন্তত ২০ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া, ঘটনার সঙ্গে একটি ধর্মভিত্তিক দলের স্থানীয় নেতাদের জড়িত থাকার অভিযোগও করা হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

