![]() কোরআনের আলোকে মানবিক বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
১৭ March ২০২৫ Monday ৪:০০:৪১ PM
বরগুনা প্রতিনিধি: ![]() বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে, কোরআনের আইন চাই। কোরআনের আলোকে মানবিক বাংলাদেশ গড়তে চাই। সোমবার (১৭ মার্চ) সকালে বরগুনার টাউনহল মাঠে এক পথসভায় তিনি এ কথা বলেন। বরগুনা জামায়াতে ইসলাম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মো. মহিব্বুল্লাহ। পথসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসাইন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমির ড. শফিকুল ইসলাম মাসউদ, বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় সূরা সদস্য ফখরুদ্দিন খান রাযীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পথসভায় অংশ নেওয়ার আগে জামায়াত আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে করে বরগুনা সার্কিট হাউসে অবতরণ করেন এবং সেখান থেকে সম্প্রতি সহিংসতার শিকার একটি পরিবারকে দেখতে যান। তিনি নিহত মন্টু দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, মেয়ের ধর্ষকদের বিরুদ্ধে মামলা করার পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ডা. শফিকুর রহমান পরিবারটির প্রতি সমবেদনা জানান এবং নগদ অর্থ, খাদ্য ও পোশাক সহায়তা দেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, শিশুর সঙ্গে এমন অমানবিক আচরণ লজ্জাজনক। তার বাবা শুধু ন্যায়বিচার চেয়েছিলেন, কিন্তু প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলাটির দায়িত্ব নিয়েছেন এবং জামায়াতের নেতাকর্মীরাও আইনি সহায়তা দিতে প্রস্তুত। এরপর তিনি বরগুনা শহীদ মিনারে আরেকটি পথসভায় অংশ নেন, যেখানে তিনি সামাজিক ন্যায়বিচার ও রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

