![]() হিজলায় বিপুল পরিমান জাটকা জব্দ এতিমখানায় বিতরন
১৭ March ২০২৫ Monday ৬:৪২:১০ PM
![]() নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর কয়েকটি মাছ ঘাট থেকে ৫ মণ জাটকা ও এক মণ চিংড়িসহ অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছগুলো ধরায় সোমবার (১৭ মার্চ) সকালে অভিযান চালিয়ে তা জব্দ করা হয়।তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন,নিয়মিত অভিযানের অংশ হিসেবে নৌ-পুলিশের সহায়তায় মাছের আড়তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদারের নির্দেশনায় জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা, গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

