Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ১২:৪৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
১৭ March ২০২৫ Monday ৬:৪৯:৪৮ PM
Print this E-mail this

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল জেলার বন্দর থানাধীন সাহেবেরহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

গতকাল রবিবার (১৬ মার্চ) দুপুরে সাহেবেরহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৭/৮ জন পুলিশ সদস্য উপস্থিতিতে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন একপক্ষরা।

আহতরা হলেন, মো: লিখন খান, সাইফুল খান, স্বপন খান, সুরুজ হাওলাদার ও রিয়াজ খান; তারা সকলেই সাহেবেরহাট বাজারের দোকান ব্যবসায়ী। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত একপক্ষ লিখন খান জানান, তাদের পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া জমির উপর দোকান করে ব্যবসা পরিচালনা করে আসছেন কিন্তু সুজন খান তার দলবল নিয়ে ওই জমি ও দোকান জোর পূর্বক দখল নিতে গেলে উভয়ের ভিতর পুলিশের সামনেই বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুজন খান, সাইফুল খান, সুরুজ হাওলাদার, মারুফ আহসান নান্নু, উজ্জল, মুহিন, রায়হান, ফেরদাউস, রেজভী, বাবু, নাসির উদ্দিন সম্রাটসহ ৩০/৪০ জন মিলে আহতদের উপরে হামলা করে বলে অভিযোগ করেছেন আহতরা।

আহত অপরপক্ষ ব্যবসায়ী সুরুজ হাওলাদার জানায়, জৈনক হামিদ গাজীর কাছে থেকে তিনি জমি ক্রয় করার পর থেকে দীর্ঘদিন যাবত তারা দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। কয়েকদিন আগে প্রতিদিনের ন্যায় তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যায়। সকালে এসে দেখতে পান দোকানের সামনে লিখন নামের একজনের সাইন বোর্ড। সে বিষয়টি নিয়ে লিখন খানের সাথে কথা বলতে গেলে ব্যবসায়ী সুরুজকে হত্যার হুমকি দেয় ব্যবসায়ী লিখন খান। আহত সুরুজ আরো জানায়, এ বিষয়টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পে অভিযোগও দেয়া হয়েছে বলে। লিখন খান কারো কোন কথার তোয়াক্কা না করেই আমার দোকান ঘরটি দখলে নেয় বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন আহত সুরুজের স্ত্রী লাকি বেগম। অভিযোগের ব্যাপারে বন্দরথানার এ এস আই ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শনে গেলে তিনি ঘটনার সত্যতা পান।
এস আই ফারুক হোসেন জানান, আমি ঘটনার সত্যতা পেয়েছি এবং ২ পক্ষকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। প্রত্যক্ষদর্শীরা জানান, এএসআই ফারুক চলে যাওয়ারপরেই বাদীর স্বামী সুরুজের উপর অর্তকিত হামলা চালায় লিখন খানসহ তার ভাইয়েরা। এসময় সুরুজকে বাচাতে এগিয়ে আসে সাইফুল ইসলাম খান। তখন তাকেও এলোপাতারি কুপিয়ে জখম করে লিখন গংরা।

বিষয়টি বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আমি ঘটনাটি শুনেছি তবে কেউ অভিযোগ করেনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com