" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়েছে।


আমাদেরবরিশাল.কম

১৮ March ২০২৫ Tuesday ৬:৪১:৫২ PM

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কলাপাড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ১৭২টি সরকারি ও শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮৫০ জন শিক্ষকের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে ১২ টি ইউনিয়ন দুটি পৌরসভা কমিটি গঠিত হয়। গত বৃহস্পতিবার উক্ত ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ৬৫ সদস্য বিশিষ্ট কলাপাড়া উপজেলা কমিটি গঠিত হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. শাহাবুদ্দিন তালুকদার এবং নির্বাহী সভাপতি নির্বাচিত হন মো. ইউনুচ আলী সোহেল। সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং নির্বাহী সম্পাদক নির্বাচিত হন মো. তরিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. আজাদুর রহমান। এছাড়াও আরো ৬০ টি পদে ৬০ জন শিক্ষক নির্বাচিত হন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচিত কমিটি আগামি চার বছর সমিতির কার্যক্রম পরিচালনা করবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।