" />
AmaderBarisal.com Logo

মির্জাগঞ্জে গাড়ি চুরি করে পালানোর সময় চোর আটক


আমাদেরবরিশাল.কম

১৯ March ২০২৫ Wednesday ৮:৪৫:০৮ PM

মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাটারী চালিত একটি অটো গাড়ি চুরি করে নিয়ে পালানোর সময় মোকছেদুল হাসান (২৮) নামে এক চোরকে গাড়িসহ জব্দ করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক মোকছেদুল হাসান ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বড় খালেরপাড় গ্রামের আলাল উদ্দীনের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২ টার দিকে সুবিদখালী বাজার সংলগ্ন ব্রীজের উত্তর পার্শ্ব ঢালে অটো ষ্ট্যান্ডে গাড়ি সিরিয়ালে রেখে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানের সামনে দাড়িয়ে কথা বলছিলেন গাড়ির মালিক দাসেরডাঙ্গা গ্রামের আঃ মান্নান।

কিছুক্ষণ পরে ষ্ট্যান্ডে সিরিয়ালে রাখা গাড়িটি দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজ করতে শুরু করেন। এক পর্যায়ে গাড়ির মালিক আঃ মান্নানসহ অন্য চালকরা বেলা সাড়ে ১২ টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে অটোগাড়ি সহ চোর মোকছেদুলকে আটক করতে সক্ষম হয়।

এরপর সুবিদখালী বাজার ব্রীজের উত্তর পার্শ্বে অস্থায়ী অটোষ্ট্যান্ডে নিয়ে আসে। চোর আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও অটো চালকরা উত্তম-মধ্যম দিয়ে আহত করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় লোকজন চোর মোকছেদুলকে পুলিশে হস্তান্তর করে।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান,মোকছেদুল নামের একজনকে আটক ও চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।