Current Bangladesh Time
Monday December ৮, ২০২৫ ৬:৫৫ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » যাত্রী নিয়ে বরিশালে ফেরার পথে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
২৫ March ২০২৫ Tuesday ৪:৫০:১৪ PM
Print this E-mail this

যাত্রী নিয়ে বরিশালে ফেরার পথে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫


নিজস্ব প্রতিনিধি:

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিলো। পথে মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চেয়ারম্যান পরিবহনটি উল্টে খাদে পড়ে যায়। এতে করে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন বরগুনার বেতাগি উপজেলার সুলতান মৃধার ছেলে হাফিজুল মৃধা (৩২), একই উপজেলার মো. আসাদের স্ত্রী শারমিন বেগম (২৬), একই উপজেলার মহর আলী খলিফার ছেলে মোতালেব (৫০), একই উপজেলার মো. আসাদ হোসেনের মেয়ে পপি আক্তার, একই উপজেলার মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গফুরের ছেলে সোহেল এবং একই উপজেলার শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা প্রমুখ।

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার 
জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি
মেডিকেল বোর্ডের ‘সবুজ সংকেত’র অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স
রবিবার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা
বেগম খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স: কাতার দূতাবাস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com