![]() কলাপাড়ায় অ*স্ত্রের মুখে জিম্মি করে ডা*কা*তি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু*ট
২৫ March ২০২৫ Tuesday ৯:৩৩:০৯ PM
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) মধ্যরাত থেকে ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মুখোশধারী ৭-৮ জনের একটি দল সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৪ লাখ ৪৮ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধানখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধানখালী গ্রামে দেলোয়ার জমাদ্দার (৬৫) ও তার পরিবার সোমবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের ৭-৮ জন মুখোশধারী ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে। পরে ঘরে থাকা ব্যক্তির হাত-পা বেঁধে খাটে শুইয়ে রাখে ডাকাতরা। এসময় পিস্তল ও রামদা উঁচিয়ে তারা ঘরের চাবি নিয়ে আলমারি ও শোকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। সূত্রটি আরও জানায়, ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের মধ্যে একজন লুঙ্গি পরিহিত ও কাঁচা দাড়িওয়ালা ছিল। বাকিরা শর্ট প্যান্ট পরা ছিল। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

