![]() তজুমউদ্দিনে আগ্নেয় অস্ত্র ও কার্তুজসহ আটক ৫
২৭ March ২০২৫ Thursday ১:৫২:১৪ PM
তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর মোজাম্মেল থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ ও ৪টি রকেট ফ্লেয়ারসহ পাঁচ জনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, হারুন দফাদার (৫০), মো. রুবেল (২৬), মো. কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও ফেরদৌস ওরফে হেজু (৪০)। আটককৃতদের সবার বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর মোজাম্মেলে বলে জানা গেছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) রিফাত আহমেদ জানান, আটককৃতরা সালাউদ্দিন ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের তজুমউদ্দিন থানায় স্থানান্তর করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

