![]() হিজলায় মাছের ঘাট থেকে ১৮ মন জাটকা জব্দ
২৮ March ২০২৫ Friday ৫:২৪:৩৯ PM
![]() নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর মাছ ঘাট থেকে ১৮ মণ জাটকা মাছ জব্দ করা হয়েছে। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছগুলো ধরায় এ অভিযান চালিয়ে তা জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের যৌথ ভাবে এ অভিযান পরিচালন করেন।তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, জব্দকৃত মাছ ১৭টি এতিমখানা ও মাদ্রাসা সহ দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।অভিযানে হিজলা থানা পুলিশ সহোযোগিতা করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

