![]() কাউখালীতে পোস্টার লাগানোর সময় ছাত্রদল কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা
২৯ March ২০২৫ Saturday ১:৪৫:০৭ PM
কাউখালী ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় সাতজন আহত হয়েছেন। কাউখালি উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় কাউখালী আওয়ামী লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক গাজীর নেতৃত্বে ঢাকার খিলগাঁও ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমত রারি, কাউখালি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাসেল রারি, বর্তমান সহ সভাপতি শামিম রারি, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমি ও অটোরিকশা চালকসহ সাতজন আহত হই। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রমজান আলী বলেন, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা করে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীকে আহত করেছে। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করছি। এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

