![]() বিস্ফোরক মামলায় ঝালকাঠিতে ছাত্রলীগ নেতা কারাগারে
২৯ March ২০২৫ Saturday ১০:২৬:৫৭ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান অনিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে নেওয়া হয়। তখন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রুবেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা আনিসুর রহমান তাপু বিস্ফোরক আইনে সদর থানায় মামলা করেন। ওই মামলায় তদন্তের ভিত্তিতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনিমকে গ্রেপ্তার করা হয়। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

