" />
AmaderBarisal.com Logo

লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


আমাদেরবরিশাল.কম

৩ April ২০২৫ Thursday ৫:৫৯:৫৮ PM

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোসা. রিয়া নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূব চরউমেদ এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু রিয়া একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কর্তারহাট এলাকার আব্দুল মান্নান মাওলানা বাড়ির মো. জাহেরের মেয়ে।

ওই শিশুর মামা আব্দুল আলী জানান, রিয়ার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকার নারায়ণগঞ্জ থাকেন। ঈদের আগের দিন মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে আসে রিয়া। খুব সুন্দরভাবেই ঈদ পার করছিল সে। তবে বৃহস্পতিবার দুপুরে আমার মেয়েসহ বাড়ির পুকুরে গোসল করতে যায় রিয়া। কিছু সময় পর আমার মেয়ে এসে জানা পানির নিচ থেকে সে উঠছে না। এরপর আমরা কয়েকজন মিলে পুকুরে নেমে পানির নিচ থেকে রিয়াকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। সেখানের চিকিৎসক রিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন। বেড়াতে এসে মেয়ের এমন আকষ্মিক মৃত্যুতে আমার বোনের কান্না কোনোভাবেই থামছে না।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে এ ঘটনায় থানা অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।